সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ইউসিবি ইনভেস্টমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ঢেলে পান করায় দুই শিশুর মৃত্যু বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত
advertisement
খেলাধুলা

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান।  বিগ ব্যাশে ১৬তম আসরে খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। 

সোমবার (২৬ অক্টোবর) ঘরোয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের নিলাম চলাকালে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

তিনি জানান, বিবিএলের আগামী আসরে খেলার জন্য এনওসি চেয়েছেন মুস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। 

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্রিকেটারের অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তামিম। 

এদিকে বিবিএলের গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ। আগামী আসরেও রিশাদ হোবার্টেই থাকছেন।

গত মৌসুমে হোবার্টের হয় বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ শিকারী ছিলেন তিনি। মৌসুম শেষে হোবার্টের ‘প্লেয়ার অব দা ইয়ার’-এর স্বীকৃতি পেয়েছিলেন রিশাদ। 

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ