বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
শেয়ারবাজার

বিনিয়োগের আগে জেনে নিন আইপিডিসি ফাইন্যান্স সম্পর্কে

জাহাঙ্গীর কবীর: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায় , ২০২৩ এর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯২ টাকা , ২০২২ সালে ছিল ২.৪৩ টাকা, ২০২১ সালে ছিল ২.৩৭ টাকা, ২০২০ সালে ছিল ১.৯০ টাকা, ২০১৯ সালে ছিল ১.৮২ টাকা ।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৮ টাকা ১৯ পয়সা, ২০২২ সালে ১৮ টাকা ৩৩ পয়সা, ২০২১ সালে ১৭ টাকা ১২ পয়সা, ২০২০ সালে ১৬ টাকা ৩৪ পয়সা, ২০১৯ সালে ১৫ টাকা ৭৮ পয়সা ।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ,২০২২ সালে ১০ শতাংশ নগদ , ২০২১ সালে ১২ শতাংশ নগদ , ২০২০ সালে ১২ শতাংশ নগদ   এবং ২০১৯ সালে ১০ শতাংশ নগদ  ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৮০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৮৯ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৩৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ১২৫ টি।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৮.০৪ শতাংশ শেয়ার,সরকারের হাতে রয়েছে ২১.৮৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৩.৯৭ শতাংশ শেয়ার, বিদেশীদের হাতে রয়েছে০.০৮ শতাংশ শেয়ার এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে আছে ১৬.০৩ শতাংশ।

৩১ ডিসেম্বর ,২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শট টার্ম নেই কিন্তু লং টার্ম লোন রয়েছে ১৬০৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। একই সময়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ২৪৫ কোটি ২৪ লাখ টাকা , এছাড়া রেভ্যুলেশন রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে রয়েছে  ২৯ কোটি ১৯ লাখ ৬৪৭০ টাকা।

গত বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৯.১০ টাকা থেকে ৫৭.৬০ টাকার মধ্যে । গতকাল সমাপনী দর ছিল ২০.৩০ টাকা । আজকের ওপেনিং ছিল ২০.৫০  টাকা এবং সর্বশেষ কোম্পানিটির সমাপনী দর ছিল ২০.২০ টাকা । ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ