বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন
advertisement
কর্পোরেট

বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একইসাথে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে এই ডেডিকেটেড শোরুম এবং স্থানীয় অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকেরা এখন থেকে স্থানীয় বাজারেই সরাসরি সনির অফিশিয়াল মেরামত সুবিধা পাবেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অবঃ) এবং সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং-এর ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।

 

সনি কর্তৃপক্ষ জানায়, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে এই সার্ভিস সেন্টারটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বিয়ের পিক-সিজনে যেন ডিভাইসের সমস্যার কারণে কাজের শিডিউল বিপর্যয় বা আর্থিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করবে এই সেন্টার। এর মাধ্যমে স্থানীয় বাজারে ক্যামেরা ও গিয়ার মেরামতের দীর্ঘদিনের বড় একটি বাধা দূর হলো, যা দেশের সামগ্রিক ফটোগ্রাফি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সাথে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সনির।

নতুন এই সেন্টারে সনির বিশ্বখ্যাত ‘আলফা’ (Sony Alpha™️) ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ‘জি মাস্টার’ (G Master™️) লেন্স সিরিজের আধুনিক প্রযুক্তির সেবা পাওয়া যাবে। এই উদ্যোগের অংশ হিসেবে সনি বাংলাদেশ গ্রাহকদের সর্বদা অনুমোদিত ডিলারদের কাছ থেকে অফিশিয়াল পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে।

উল্লেখ্য, নতুন শোরুম এবং অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি সপ্তাহের মঙ্গলবার ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সেবা ও পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইট: sony-asiabd.com থেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ