বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন
advertisement
সারাদেশ

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু রোগের আক্রমন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্ত ৮ জনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়ে ছিলেন ৬ জন।

বর্তমানে চিকিৎসাধীন ৩১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, চুনারুঘাটে ৪, লাখাইয়ে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ৭৭, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১৩ জন রয়েছেন। এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

 সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানম (৫৪) মারা যান।

সর্বশেষ পাওয়া সংবাদ