বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
শেয়ারবাজার

ডিভিডেন্ড ঘোষণার শীর্ষে পুঁজিবাজারের ১০ ইন্স্যুরেন্স কোম্পানি

জাহাঙ্গীর কবীর: ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সকল ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম ঘোষণা হয়েছে তাদের মধ্যে শীর্ষ ১০ ইন্স্যুরেন্স কোম্পানি হলো – ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স , পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স , ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স , অগ্রণী ইন্স্যুরেন্স , এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি । ৪০ টি ইন্স্যুরেন্সের এজিএম পর্যালোচনা করে এ বছর বেশি ডেভিডেন্ড দেয়ার ইন্স্যুরেন্সগুলোর বিস্তারিত থাকছে আজকের এই রিপোর্টে-

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৩৮ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ৩০-০৬-২০২৪ তারিখ সকাল ১২ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ১২-০৬-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৩৮ শতাংশ নগদ ,২০২১ সালে ৩৫ শতাংশ নগদ, ২০২০ সালে ৩২ শতাংশ নগদ , ২০১৯ সালে ২৮ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স

পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ০৭-০৭-২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ২৩-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক,২০২১ সালে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২০ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক , ২০১৯ সালে ২০ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

প্রগতি ইন্স্যুরেন্স

প্রগতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৬-০৬-২০২৪ তারিখ সকাল ১১.৩০ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ২৭-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক,২০২১ সালে ৩৫ শতাংশ নগদ, ২০২০ সালে ৩০ শতাংশ নগদ , ২০১৯ সালে ২২ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৫-০৬-২০২৪ তারিখ সকাল ১২ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ২৭-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২০ শতাংশ নগদ ,২০২১ সালে ১৮ শতাংশ নগদ, ২০২০ সালে ১৫ শতাংশ নগদ , ২০১৯ সালে ১২ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইষ্টার্ণ ইন্স্যুরেন্স

ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ৩১-০৭-২০২৪ তারিখ সকাল ১১.৩০ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ৩০-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২২ শতাংশ নগদ ,২০২১ সালে ২২ শতাংশ নগদ, ২০২০ সালে ২০ শতাংশ নগদ , ২০১৯ সালে ২০ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ১৭ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ০৮-০৭-২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ০৩-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২০ শতাংশ নগদ ,২০২১ সালে ২৫ শতাংশ নগদ, ২০২০ সালে ২০ শতাংশ নগদ , ২০১৯ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইসলামী ইন্স্যুরেন্স

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২০-০৭-২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ৩০-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১২.৫০ শতাংশ নগদ ,২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ, ২০২০ সালে নগদ লভ্যাংশ নেই কিন্তু ২০ শতাংশ স্টক, ২০১৯ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স

অগ্রণী ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৭-০৬-২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ২৪-০৪-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১২.৫০ শতাংশ নগদ ,২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ, ২০২০ সালে নগদ লভ্যাংশ নেই কিন্তু ২০ শতাংশ স্টক, ২০১৯ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৭-০৬-২০২৪ তারিখ সকাল ১১. ৩০ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ২৬-০৫-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১৫ শতাংশ নগদ ,২০২১ সালে ১৮ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ , ২০১৯ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স

সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ১২-০৬-২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার জন্য রেকর্ড ডেট ৩০-০৪-২০২৪ নির্ধারণ করেছে কোম্পানি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১৫ শতাংশ নগদ ,২০২১ সালে ১৮ শতাংশ নগদ, ২০২০ সালে ৬ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ স্টক , ২০১৯ সালে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে- প্রাইম ইন্স্যুরেন্স ১২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ১২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স ১১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১১ শতাংশ , এশিয়া ইন্স্যুরেন্স ১১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ১০.৫০ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ