বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোরর মাঝে ১১৫টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মাঝে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে (২৬ মে-৩০ মে), কোম্পানির দর বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়।

তালিকায় তৃতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ১৩ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–হামি ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ১৭.১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১৩.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১১.১৬ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ১১.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ