বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
বিনোদন

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান

ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেনবলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, শাহরুখ খানের আনুমানিক সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি।

এনডিটিভি, গত বছরের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে তার আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবে সম্পদ কমলেও তালিকায় অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। শাহরুখ খানের এই বিপুল সম্পদের বড় অংশ এসেছে তার বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকে। এর মধ্যে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টস-এর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান। 

তালিকায় শাহরুখের পরেই রয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। তৃতীয় অবস্থানে থাকা সালমান খানের সম্পদ প্রায় ৩ হাজার কোটি রুপি। আর হৃতিক রোশনের আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি। তবে হুরুনের তালিকায় থাকা সম্পদের হিসাবকে নির্দিষ্ট বা অপরিবর্তনীয় হিসেবে দেখার সুযোগ নেই। বিভিন্ন সম্পদ, ব্যবসা ও প্রতিষ্ঠানের মূল্যায়নের ওপর নির্ভর করে একেক সংস্করণে হিসাবের পার্থক্য হতে পারে।

এদিকে সম্পদের হিসাবের পাশাপাশি শাহরুখকে ঘিরে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তার পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ‘কিং’-এ প্রথমবার বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর।

শুটিংয়ের সময় চোট পাওয়ায় সিনেমাটির কাজে কিছুটা বিরতি এসেছিল বলে জানিয়েছেন শাহরুখ। তবে তার ভাষ্য অনুযায়ী, এখন সিনেমাটির কাজ প্রায় শেষ। ‘কিং’ হতে যাচ্ছে ২০২৩ সালের ‘ডানকি’র পর শাহরুখ খানের প্রথম বড় পর্দার সিনেমা। 

সর্বশেষ পাওয়া সংবাদ