বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক : বিদায়ী সপ্তাহে (২৬ মে-৩০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৪৮টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। তবে আলোচ্য সপ্তাহে দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধ্যিকতা দেখা গিয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৪৮ টাকা ৬০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা যমুনা ব্যাংকের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। আর শেয়ারের দাম ১৪ দশমিক ৩১ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ১৩ দশমিক ৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ দশমিক ১৫ শতাংশ, খান ব্রাদার্সের ১২ দশমিক ৯৫ শতাংশ, সালভো কেমিক্যালের ১২ দশমিক ০২ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৯০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১ দশমিক ৩০ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ১০ শতাংশ শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ