মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের চার মাস - বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা সুন্দরা বিউটি এবার চট্টগ্রামের খুলশীতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাহি অ্যালুমিনিয়ামের এজিএমের স্থান পরিবর্ত
advertisement
শেয়ারবাজার

ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যানসহ তিন পরিচালক উত্তরাধিকার সূত্রে শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী, কোম্পানিটির চেয়ারম্যান মনজুরুল ইসলাম তাঁর প্রয়াত বোন নাইমা ইসলামের কাছ থেকে ৮ হাজার ২৪১টি শেয়ার গ্রহণ করেছেন।

এ ছাড়া, কোম্পানিটির স্পন্সর পরিচালক সুরাইয়া ইসলাম তাঁর প্রয়াত মেয়ে নাইমা ইসলামের কাছ থেকে ৪ হাজার ১২০টি শেয়ার গ্রহণ করেছেন। অন্যদিকে, মনোনীত পরিচালক কানেতা ইসলাম তাঁর প্রয়াত বোন নাইমা ইসলামের কাছ থেকে ৪ হাজার ১২১টি শেয়ার গ্রহণ করেছেন।

কোম্পানিটি গত ১১ নভেম্বর প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় এ তথ্য জানিয়েছে। আদালতের ইস্যু করা উত্তরাধিকার সনদের ভিত্তিতেই এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ