পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যানসহ তিন পরিচালক উত্তরাধিকার সূত্রে শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী, কোম্পানিটির চেয়ারম্যান মনজুরুল ইসলাম তাঁর প্রয়াত বোন নাইমা ইসলামের কাছ থেকে ৮ হাজার ২৪১টি শেয়ার গ্রহণ করেছেন।
এ ছাড়া, কোম্পানিটির স্পন্সর পরিচালক সুরাইয়া ইসলাম তাঁর প্রয়াত মেয়ে নাইমা ইসলামের কাছ থেকে ৪ হাজার ১২০টি শেয়ার গ্রহণ করেছেন। অন্যদিকে, মনোনীত পরিচালক কানেতা ইসলাম তাঁর প্রয়াত বোন নাইমা ইসলামের কাছ থেকে ৪ হাজার ১২১টি শেয়ার গ্রহণ করেছেন।
কোম্পানিটি গত ১১ নভেম্বর প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় এ তথ্য জানিয়েছে। আদালতের ইস্যু করা উত্তরাধিকার সনদের ভিত্তিতেই এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।