মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের চার মাস - বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা সুন্দরা বিউটি এবার চট্টগ্রামের খুলশীতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাহি অ্যালুমিনিয়ামের এজিএমের স্থান পরিবর্ত
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত এনআরবিসি  ব্যাংকের ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো’র শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ˆসয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। 

সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড.মোহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল হক খান,এফসিএমএ,আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা, সিএসএএ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন| 

সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর চলমান কার্যক্রম,শরিয়াহ পরিপালন এবং বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার বিষয়ে আলোচনা করা হয়| এসময় ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়

▐ সর্বশেষ পাওয়া সংবাদ