শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
সারাদেশ

ইজতেমায় যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গা আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে (মাওলানা সাদ অনুসারী) অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের জেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা। এসব রোহিঙ্গা প্রথমে ক্যাম্প থেকে আলাদা আলাদা বের হয়ে কক্সবাজার শহরে প্রবেশ করেন। পরে শহর থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা জানান, কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়ে তারা গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় যাওয়ার উদ্দেশ্যে ২২টি বাস নিয়ে ক্যাম্প থেকে বের হয়। তবে কক্সবাজার শহরে প্রবেশ করা পর্যন্ত পথে কোথাও তাদের আটকায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এসব রোহিঙ্গাদের আবার ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ