রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
কর্পোরেট

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা  (এজিএম) বৃহস্পতিবার (১৮ জুন) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের  পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক আবু সৈয়দ মজুমদার এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিবুর রহমান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবুল হাসানাতসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিজিটাল প্লাটফর্মে সভাটি সঞ্চালন এবং উপস্থাপন করেন কোম্পানী সচিব মোঃ নুর-উল- আলম এফসিএস, এলএল.বি।
 
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৫ সালের জন্য ১২ শতাংশ (১২%) নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন এবং কোম্পানীর নাম পরিবর্তনসহ সকল এজেন্ডা উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় সংখ্যক ভোটে এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ