শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। মাদ্রাসা থেকে ফেরার পথে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে আবারও ধর্ষণের চেষ্টা চালানো হয়।

শুক্রবার (১৯ জুন) বিকালে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। আল আমিন একই উপজেলার তাইজ উদ্দিনের ছেলে এবং পেশায় তিনি মুদিদোকানি।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আল আমিনের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যান। তখন তিনি খাবারের প্রলোভন দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণ করেন ও ভিডিও ধারণ করেন। ধর্ষণের পর আল আমিন কাউকে কিছু জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেন।

এরপর বিভিন্ন সময় তিনি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। এমতাবস্থায় গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে আল আমিন তাকে আবার ধর্ষণের চেষ্টা করেন এবং টানাটানি করেন। এসময় শিশুটি তার হাত থেকে ছিটকে দৌড় দিলে তিনি তাকে ধরার চেষ্টা করেন। পরে ওই মাদ্রাসাছাত্রী দৌড়ে বাড়ি ফিরে মা-বাবার কাছে পুরো ঘটনা জানান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ