রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
জাতীয়

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকের রং আবারও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে এ-সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় দেয়া ক্ষমতা অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নির্ধারিত ‘আয়রন’ রঙের শার্টের পরিবর্তে এখন থেকে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর (মেট্রোপলিটন) পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে লাইট অলিভ। এ ছাড়া পূর্বের কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্যই খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

শীতকালীন পোশাকের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতকালীন পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেটের রং হবে শার্টের সঙ্গে মিলিয়ে লাইট অলিভ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতবস্ত্র ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ থাকবে। হেড কভার বা হিজাব হতে হবে অনুমোদিত গাঢ় নীল রঙের। 

সংশোধিত বিধানে আবহাওয়া অনুযায়ী পোশাকের নিয়ম আগের মতোই রাখা হয়েছে–অর্থাৎ গ্রীষ্মকালে অর্ধহাতা (হাফ স্লিভ) এবং শীতকালে পূর্ণহাতা (ফুল স্লিভ) শার্ট পরার বিধান বহাল থাকবে। পাশাপাশি একটি মানবিক সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে ডিউটির সময় সাধারণ পোশাক (সিভিল ড্রেস) পরতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ