শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
সারাদেশ

গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ; দুই এএসআই ক্লোজ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ী মৃত্যুর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- বাসন থানার এএসআই মাহবুব ও এএসআই নুরুল ইসলাম।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এই ঘটনাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, অনলাইনে জুয়া খেলার অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগরা পেয়ারা বাগান এলাকা থেকে সুতা ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ শনিবার রবিউলকে গ্রেফতার করা হলেও মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত তাকে থানা থেকে ছাড়েনি পুলিশ। এক পর্যায়ে রাত ২টার দিকে বাসন থানার পুলিশ নিহত রবিউলের স্ত্রী নুপুর বেগমকে জানায় তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরে, রাত ৩টার দিকে নিহতের স্ত্রী জানতে পারেন তার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এই ঘটনা গাজীপুর পেয়ারা বাগান এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার হাজার হাজার বিক্ষোব্ধ মানুষ ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা ভোগড়া বাইপাস মোড়ে পুলিশের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর তছনছ ও অগ্নি সংযোগ করে। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনাস্থলে এসে ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারীরা অভিযুক্ত পুলিশের বিচার দাবি করেন।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, অনলাইনে জুয়া খেলার অভিযোগে রবিউলকে আটক করা হয়েছিল রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। রাতে সে বাড়ি ফেরার পথে ভোগরা বাইপাস সড়কে দুর্ঘটনায় আহত হন । পড়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিউল মারা যান। রবিউল পুলিশের নির্যাতনে মারা যায়নি। পুলিশ তাকে নির্যাতন করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ