শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
সারাদেশ

পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছে এলাকাবাসি।

নিহত ওই ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪০) তিনি গাজিপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষুব্ধ এলাকাবাসি ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিচারের দাবিতে এই বিক্ষোভ করছে।

স্থানীয়রা জানায়, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানার পুলিশ। পরদিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলাম কে থানায় আটকে রাখে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছে। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠি সোটা নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাংচুর চালায়।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ