শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
সারাদেশ

বেলকুচিতে মেম্বারের নিকট চাঁদা দাবি; না দেওয়ায় মারপিট, থানায় অভিযোগ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু প্রামাণিক এর নিকট চাদা দাবি, দিতে অস্বীকার প্রকাশ করায় মারপিট, বড় ভাই খলিল প্রামাণিক বাধা দিতে আসলে তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে ঐ গ্রামের বেলাল সেখ ও সাঈদ সেখের বিরুদ্ধে বিরুদ্ধে।

ইউপি সদস্য বাবলু প্রামাণিক বলেন, সরকারি কাজে বাধা প্রধান সহ বিভিন্ন সময় চাদা দাবি করে আসছিল বেলাল সেখ, নানা রকম ভয় ভিতি দেখিয়ে এক পর্যায়ে তাকে ১০(দশ) হাজার টাকা দিতে বাধ্য করে আমাকে। সোমবার সকালে রয়নাপাড়া গ্রামে হাজী আইয়ুব আলীর বাড়ির সামনে ফোন দিয়ে ডেকে এনে আবারও ২০ হাজার টাকার দাবি করে বেলাল সেখ ও সাঈদ সেখ। দিতে অস্বীকার করলে আমাকে মারপিট করে, বড় ভাই খলিল প্রামাণিক আগাইয়া আসিলে তাকেও রড দিয়ে আঘাত করে, এতে গুরুতর আহত হয় খলিল প্রামাণিক, পরে তাকে বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম বলেন, বেলাল সেখ প্রথমে মেম্বার বাবলুকে কিল-ঘুষি মারে, তার ভাই আগাইয়া আসিলে তাকেও রড দিয়ে মারপিট করে।

বাবলুর বড় ভাই খলিল প্রামাণিক বলেন, আমি আমার ব্যবসার কাজে দোকানে যাওয়ার পথে দেখি, আমার ছোট ভাই বাবলুকে কিছু লোক মারপিট করছে, সেখানে গিয়ে বাধা দেওয়ায় আমাকেও তারা আঘাত করে হাত ভেঙ্গে দিয়েছে।

এবিষয়ে বেলকুচি থানার ওসি আসলাম হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ