শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
সারাদেশ

শার্শায় ৫ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলাট থেকে ৭ কেজি ৩৩৬ গ্রামের ৬৩ পিস স্বর্ণবারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবারসহ আটক করেন। আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার অগ্রভূলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে থামিয়ে আটক করা হয়। পরে মোটরসাইকেল সহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।

আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ