বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

আনসার-ভিডিপি’র ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতির উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

র‌বিবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপু‌রের স‌ফিপু‌রে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ কুচকাওয়াজ উপলক্ষ্যে জানুয়ারি মাস থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিন ভিডি‌পির প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালক এর নেতৃত্বে একটি র‍্যালি একাডেমি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। সময় তিনি বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপি সদস্যদের দ্বা জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে পালা জন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। সবশেষে, তিনি ৪৪তম জাতীয় সমাবেশের সফলতা বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ