বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী
advertisement
খেলাধুলা

প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু

১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ

দীর্ঘ ১১ বছর পর আবারও বাংলাদেশে বসতে পারে এশিয়া কাপ ক্রিকেটের আসর। আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি আয়োজনের লক্ষ্যে মিরপুর, চট্টগ্রাম ও সিলেট—এই তিনটি নিয়মিত আন্তর্জাতিক ভেন্যুকে প্রাথমিকভাবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভেন্যুগুলোর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

মঙ্গলবার (৮ জুলাই) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ।

তিনি বলেন, "আমরা মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের কথা বিবেচনা করছি, যেগুলো আমাদের নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু। তবে এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। যদি আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, তবে দেশের দর্শকরা দারুণভাবে টুর্নামেন্টটি উপভোগ করতে পারবেন।"

বিসিবি নিরাপত্তা কমিটির চেয়ারম্যান জানান, প্রস্তাবিত ভেন্যুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এসিসি যোগাযোগ করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে। তিনি যোগ করেন, "আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা প্রস্তাবিত তিনটি ভেন্যু সম্পর্কে আরও জানতে চেয়েছে। আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে পারব।"

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর টুর্নামেন্টটি দেশের মাটিতে ফিরিয়ে আনতে আশাবাদী বিসিবি। স্বাগতিক হওয়ার সুযোগ পেলে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে বোর্ড সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সাঈদ ইব্রাহিম বলেন, "এত বছর পর এশিয়া কাপ আবার বাংলাদেশে আসবে বলে আমরা আশাবাদী। আমরা দর্শক ও খেলাপ্রেমীদের জন্য একটি চমৎকার টুর্নামেন্ট উপহার দিতে চাই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমাদের সাম্প্রতিক কিছু কার্যক্রম দেখলেই বুঝতে পারবেন বিষয়টি কতটা ইতিবাচক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।"

উল্লেখ্য, এসিসি এখনো টুর্নামেন্টের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেনি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়েই দেশের মাটিতে গড়াতে পারে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহোৎসব।

সর্বশেষ পাওয়া সংবাদ