বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলিতে সকালে রেলপথ ধরে হাঁটতে গিয়ে শাহ আলম (৬৭) নামে এক বৃদ্ধর প্রাণহানি হয়েছে।

জানা গেছে, নিহত ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধি হওয়ায় ট্রেন আসার সময় সরে যেতে পারেন নি।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে বরইতলি, পহঁর চাঁদা, ৯নং ওয়ার্ড গোবিন্দপুর পশ্চিম পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে নিহতের দুটি পা
শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যু হয়।

বৃদ্ধ শাহ আলমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ