বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
advertisement
সারাদেশ

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জ প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নোয়াখালী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ওই দেশের স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের রাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে।

পেনসিলভেনিয়া রাজ্য পুলিশের বরাত দিয়ে নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে একটি টয়োটা ক্যামরি রাম্প কাঁধে থাকা মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের চালক বাংলাদেশী জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহতের চাচােতো ভাই স্থানীয় জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম পাশা জানায়, মাত্র দেড় বছর আগে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। তিনি দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পনীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, বর্তমানে তিনি উড়িরচর রয়েছেন। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ