বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা
advertisement
সারাদেশ

টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার জব্দ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের কেরুনতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার লে. এস এম তাহসিন রহমান বিএন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফনদী সংলগ্ন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কতিপয় ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এসময় কোস্টগার্ড সদস্য নদী থেকে তাদেরকে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত লোকালয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে, নদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে ৫টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করে ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ