বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা
advertisement
সারাদেশ

রোগী দেখার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বুধবার দুপুর। ওই সময় নিজ বাসায় রোগী দেখছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ। হঠাৎ রোগী দেখা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদরের কাশিনাথ রোড এলাকায়।

জানা যায়, ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন। এ ছাড়া তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, বাসায় নিয়মিত রোগী দেখতেন। গবির রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবারও বাসায় রোগী দেখছিলেন তিনি। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজারের সভাপতি ডা. সাব্বির খান বলেন, রোগী দেখা অবস্থায় ম্যাসিভ সিভিএ স্ট্রোক করেন তিনি (ডা. শফিক উদ্দিন আহমদ)। পরে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সর্বশেষ পাওয়া সংবাদ