বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

রামুর বড় ক্যাংয়ে অগ্নিসংযোগকারী আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগকারিকে সনাক্ত করেছে পুলিশ। এবং অভিযান চালিয়ে সেই অগ্নিসংযোগকারিকে আটক করা হয়েছে বলে দাবী করেছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গেলো ৫ জানুয়ারী দিবাগত রাত ২ টার কিছু পর রামুর চেরাংঘাটার রাখাইনদের বড় ক্যাং উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নি সংযোগ করা হয়। এসময় এলাকাবাসির সহযোগিতায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বিহারের মূল ফটকের একটি সিঁড়ি পুড়ে যায়। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তি কে রাত ২ টা ৬ মিনিটে দেয়াল টপকিয়ে বিহারের ভেতরে প্রবেশ এবং রাত ২ টা ৮ মিনিটে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়। জেলা পুলিশ এই অগ্নিসংযোগকারিকে সনাক্ত করে আটক করেছে বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ