বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

প্রেমের টানে স্কুলছাত্রী উধাও, অপহরণের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই দাখিল মাদ্রাসায় পড়ুয়া সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পাইকড়া গ্রামের। ছাত্রীর মা বাদী হয়ে গতকাল বুধবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় থেকে নতুন বছরের বই নিয়ে বাড়ি ফেরার পথে মোছাঃ নুরনাহার খাতুন (১৩) কে মিথ্যা বিয়ের প্রলোভন দেখাইয়া ইচ্ছার বাহিরে জোরপূর্বক ভাবে অপহরণ করিয়া সিএনজিযোগে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীর সঙ্গে ওই যুবকের পরিচয় থাকার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক হয়। আরও জানা যায় অভিযুক্ত যুবক তাঁর এক প্রতিবেশী সাবান আলী সহযোগিতায় ঘটায় এমন কান্ড।

এই বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হারুনুর রশিদ জানান, ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে তদন্ত কার্যক্রম শেষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ