বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

শাহজাদপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল নিরাপত্তা প্রহরীর লাশ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর ৫ দিন আগে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ফেরদৌস।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় আরকে টেক্সটাইল মিলের ভিতরে মাটি খুঁড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ফেরদৌস আরকে টেক্সটাইল মিলে যাওয়ার পর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) খায়রুল বাশার জানান, এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুন (৩০) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরকে টেক্সটাইল মিলসের ভিতরে মাটির নিচে পুতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ