বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

নওগাঁয় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা’র সাবাইহাট এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে , শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত হয় আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়। ভারি কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

মান্দা থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ