বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

বড়লেখায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় খাদিজা বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খাদিজা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের জুয়েল আহমদের স্ত্রী। স্বামীর দাবি, খাদিজা বেগম গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করেছেন। তবে এলাকায় সাধারণ মানুষের মনে এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বামীর বাড়ির লোকজন গৃহবধু খাদিজা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। স্বামীর বাড়ির লোকজনের দাবি খাদিজা বেগম আত্মহত্যা করেছেন। তবে তারা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি। প্রতিবেশিদের একটি সূত্র জানায়, পারিবারিক কলহ ও স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজনের নানা নির্যাতনে কারনে অভিমান করে গৃহবধু খাদিজা বেগম আত্মহত্যা করেছেন। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

বড়লেখার থানার এসআই আতাউর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদেন্তর জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীর বাড়ির লোকজন বলেছেন, সবার অগোচরে গৃহবধু খাদিজা বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ