বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

তাড়াশে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে নিহত ২

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। এর একজন অটোরিকশাচালক এবং অপরজন অটোরিকশার যাত্রী।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকার ৮ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া ৮ নম্বর ব্রিজের পাশে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার চালক সাইদুর রহমান এবং এক নারী যাত্রী।

নিহত সাইদুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে মরহুম আমির হোসেন ছেলে। অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অপরজনের লাশ পরিবার নিয়ে গেছে। নসিমনের চালক পালাতক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ