বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ সেলিম

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ৯ বার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জি,এম শাহাবউদ্দিন আজমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ