বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

মেহেরপুরে নৌকার ৩ সমর্থকের কারাদণ্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : মেহেরপুর-১ আসনের মেহেরপুর সদর উপজেলার কলায়ডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেয়া ও মারধরের দায়ে নৌকার সমর্থক তিনজনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোটের দিন আজ রোববার দুপুর ১২টার দিকে এ দণ্ডাদেশ দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাচনের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন নজরুল ইসলাম, নিয়ামত আলী ও ইউনুস আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার বুলবুলি খাতুন। ওই সময় নৌকা প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন এবং মারধর করেন। ঘটনার সময় কেন্দ্র ও কেন্দ্রের আশপাশের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিনজন নৌকা সমর্থককে আটক করেন।

ভোট প্রদানে বাধা দেয়ায় আটক তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তিনজনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ