বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

হরিণাকুন্ডুতে পাশবিক নির্যাতনের শিকার স্কুলছাত্রী

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

বুধবার রাতে অসুস্থ শিশু শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সুত্রে জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান আলী। পাশবিক নির্যাতন চালিয়ে শিশুটির হাতে কিছু সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতার পিতা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করে রক্ষা পেয়ে গেছে। সে খুব খারাপ ও দুশ্চরিত্রের লোক। তাকে গ্রেফতার করে কঠোর শাইস্ত দাবী করছি।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে ধর্ষককে গ্রেফতার করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ