বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আবুল কালাম গাজী ওরফে বকুল (৫৪) নামের এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশের সদস্যরা।

বুধবার (৩ জানুয়ারি) ভোর রাতে কলারোয়া উপজেলার বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসার এলাকা তাকে আটক করা হয়।

আটককৃত আবুল কালাম গাজী উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের নাসির উদ্দীন গাজীর পুত্র।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই, পিন্টু লাল দাস, এ.এস.আই মো. আবু সুফিয়ানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করা হয় ৷ এ সময় তার দেহ তল্লাশি করে ৭০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ