বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ঝিনাইদহে নির্বাচনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে।

বুধবার সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস।

এতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করেন।

জেলার ৪টি আসনের ২৬ জন প্রার্থীর ১৩০ জন এজেন্টকে নির্বাচনে ভোটগ্রহণে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। শেষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পোলিং এজেন্টদের শপথ করান জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ