বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাঁটা পড়ে হেনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানের রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানারা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন কুলাউড়া থেকে সিলেটের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাঁটা পড়ে তিনি। এতে করে ঘটনাস্থলেই মারা যান।

এসআই জাহানারা আরও জানান, ধারণা করা হচ্ছে হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ