বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) শ্রীমঙ্গলের স্টেশন রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযান সূত্রের বরাতে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মাংস বিক্রয়, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা, সিরাজ স্টোরকে ৫ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত লায়েক মাংস বিতানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ