বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

গাজীপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন ও থানার অফিসার ইনচার্জ শাহ জামানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রিয়াজ আহমেদ বাবু অভিযোগ করে বলেন, নৌকার গণজোয়ার দেখে তাদের প্রতিপক্ষ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার অফিস পুড়িয়েছে এবং ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ