বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

হবিগঞ্জে চা-বাগানে অগ্নিদগ্ধ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলায় চা-বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, সকালে চা বাগানে ওই নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোন স্থানে হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ