বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ভারতে পাচারের সময় ২৩টি স্বর্ণের বারসহ আটক ২

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে
দুপুরে উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় দুই জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩ টি স্বর্ণের ফ্লাটবার। যার ওজন ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।

আটককৃতরা হলেন-দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ