বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

১ লাখ ৮ হাজারে বিক্রি হলো ১২ শাপলা পাতা মাছ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। পরে ১ লাখ ৮ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। আজ সকালে মনির মাঝি ১লাখ ৮হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ ওজনের। এ দুটি মাছ মণ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। বাকী মাছ গুলো গড়ে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ