বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

চকরিয়ায় মায়ানমারের ২০ চোরাই গরুসহ আটক ৩

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ার ফাঁসিয়াখালীতে অভিযান চালিয়ে মায়ানমারের ২০টি চোরাই গরু আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড গাবতলী মাষ্টার আলী পাড়া থেকে এসব গরু আটক করা হয়।

আটকৃতরা হলেন ওই এলাকার মৃত মাষ্টার জহির আহাম্মদের সন্তান মোঃওমর ফারুক(৩০)পৌরসভা ৮নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে গিয়াস উদ্দিন(৫০) ও চাঁদপুর কচুয়া সাতবাড়িয়া এলাকার আবুল হোসেনের ছেলে মোশারাফ হোসেন(২৬)

স্থানীয়রা জানায় -ফাঁসিয়াখালী এলাকার একটি প্রভাবশালীচক্র দীর্ঘদিন ধরে মায়ানমারের চোরাইকৃত গরু চক্রের সদস্যদের বাড়িতে মজুদ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।আজ বিকাল চার দিকে একটি ট্রাকে থাকা ২০ টি গরু আটক করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমারের চোরাই গরু উপজেলার ফাঁসিয়াখালীতে রয়েছে।পরে একটি ট্রাক থেকে ২০টি মায়ানমারের গরু আটক করা হয়।এসব গরু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।গরুর সাথে ট্রাকের ড্রাইভারসহ চোরাই কারবারিতে জড়িত তিন জনকে আটক করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ