বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ব প্রকাশের পর আজ দেখছেন; দ্বিতীয় পর্ব - নতুন আইনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক হওয়া প্রয়োজন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধ ভিত্তিক ব্যাংক গুলোর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশম সাফ শিরোপা ভারতের নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘরে বস্তাবন্দি মরদেহ ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
advertisement
সারাদেশ

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘরে বস্তাবন্দি মরদেহ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে। হত্যার পর মায়ের মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরে রেখে দেন তিনি। ঘটনার এক দিন পর মঙ্গলবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রামে সরোয়ার সরকারের বাড়ি থেকে মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশরাফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। একপর্যায়ে মাকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ঘরের ভেতরে রেখে দেন আশরাফুল। এভাবে এক দিন ঘরের মধ্যেই পড়ে ছিল মরদেহ। পরে বিষয়টি জানাজানি হলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আশরাফুল ইসলামসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে অপর দুজনের সম্পৃক্ততা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ