বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ব প্রকাশের পর আজ দেখছেন; দ্বিতীয় পর্ব - নতুন আইনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক হওয়া প্রয়োজন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধ ভিত্তিক ব্যাংক গুলোর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশম সাফ শিরোপা ভারতের নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘরে বস্তাবন্দি মরদেহ ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
advertisement
কর্পোরেট

ওয়াইকেকে বাংলাদেশের রজতজয়ন্তী উদযাপন

ওয়াইকেকে (YKK) বাংলাদেশ উদযাপন করল তাদের রজতজয়ন্তী—বিশ্বাস, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর। গত ৮ নভেম্বর YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন করেছে। 

এই উদযাপন, বাংলাদেশে কোম্পানিটির ২৫ বছরের প্রতিশ্রুতি, প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং উৎকর্ষের যাত্রাকে চিহ্নিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- YKK কর্পোরেশন, জাপানের প্রেসিডেন্ট মিঃ কোইচি মাতসুশিমা; YKK হোল্ডিং এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মিঃ কাজুতো দাইমন; YKK ISAMEA অঞ্চলের প্রেসিডেন্ট মিঃ জিন দেগুচি; YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ তাকাহিকো আসানো।

এছাড়াও ছিলেন YKK Bangladesh  -এর কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিঃ শিনিচি সাইদা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং কোম্পানির সম্মানিত কাষ্টমারগণ । 

অনুষ্ঠানে YKK বাংলাদেশের ২৫ বছরের যাত্রা ও অর্জনগুলো তুলে ধরা হয়। দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এমপ্লয়ীদের সম্মাননা প্রদান করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। সকল এমপ্লয়ীকে রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ ব্যাকপ্যাক উপহার দেওয়া হয়, সেইসাথে একটি আনন্দঘন উদযাপনের আয়োজন করা হয়। 

এই রজতজয়ন্তী উদযাপন কেবল গত ২৫ বছরে YKK বাংলাদেশের অর্জনগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল না, বরং এটি দলগত কাজ (teamwork), উদ্ভাবন এবং নিরন্তর উৎকর্ষের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোম্পানিটির দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ