শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
advertisement
খেলাধুলা

নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার জেসি

স্পোর্টস ডেস্ক: এ মাসে শ্রীলংকায় শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করে জেসি বলেন, এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ছিল, অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে।

নিজের ফেসবুক পেইজে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নতুন মিশন নারী এশিয়া কাপ ২০২৪ (শ্রীলংকা)।’

তিনি আরও লিখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষনা করছি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে শ্রীলংকার মাটিতে ২০২৪ সালের নারী এশিয়া কাপের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
১৮ থেকে ২৮ জুলাই শ্রীলংকায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নিবে।

এই বছরের মার্চে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি এবং মিশু চৌধুরীকে নিয়োগ করে বিসিবি।

সর্বশেষ পাওয়া সংবাদ