মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
কর্পোরেট

ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে ২ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কর্পোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু হচ্ছে।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. শাহ আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় গ্রাহকগণ মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্য বীমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বীমা সেবার সাফল্য শুধু পলিসি বিক্রির ওপর নির্ভর করে না; বরং সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করবে এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ