শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত

স্পোর্টস ডেস্ক : অবশেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিলক ভার্মা।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার ফিরেছেন ভারতের দলে।

সোমবার (২১ আগস্ট) এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করে ভারত।

আসন্ন এই টুর্নামেন্টের জন্য নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়েই দল ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে মূল দলের প্রায় সকল খেলোয়াড়ই রয়েছেন। ১৭ সদস্যের এই দলে চমক বলতে তিলক ভার্মা। উইন্ডিজ সফরে তার আগ্রাসী ব্যাটিং নজর কাড়ে নির্বাচকদের। দলে আছেন জাসপ্রীত বুমরাহও।

স্কোয়াড ঘোষণা শেষে ভারতের প্রধান নির্বাচক জানান, আপাতত এই দলটিই এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বরের পরে।

এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়বে ২ সেপ্টেম্বর। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।

ভারত এশিয়া কাপ দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

রিজার্ভ খেলোয়াড়: সাঞ্জু স্যামসন।

আরও পড়ুন:

সিনসিনাটি ওপেন জয় জোকোভিচের

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন স্পেন

সর্বশেষ পাওয়া সংবাদ