মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একদিনেই সাড়ে ৩ লাখের বেশি জরিমানা সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা - সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক
advertisement
জাতীয়

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ