শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বদলে গেল ধারাভাষ্য প্যানেল, থাকছেন বাংলাদেশের একজনও

স্পোর্টস ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজ, বিদেশ সফর, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় মঞ্চেও বাংলাদেশের সুনাম বইয়ে এনেছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। তবে এবারের এশিয়া কাপে দেখা যাবে না আতহারকে। তবে একমাত্র বাংলাদেশি হিসেবে ধারাভাষ্য কক্ষে দেখা যাবে শামীম আশরাফ চৌধুরিকে।

যদিও শুরুতে বাংলাদেশের কেউই ছিলেন না। ১৮ আগষ্ট ১৯ সদেস্যর ধারাভাষ্য প্যানেলের নাম প্রকাশ করেছিল টুর্নামেন্টের সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। যেখানে ভারতের সর্বোচ্চ ১১ জন, পাকিস্তানের ৪ জন এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একজন করে ধারাভাষ্যকার ছিলেন। সেসময়, ধারাভাষ্য প্যানেলে রাখা হয়নি বাংলাদেশসহ অংশগ্রহণকারী দল আফগানিস্তান এবং নেপালের কোনো ধারাভাষ্যকারকে।

১৫ ঘণ্টা পর অবশ্য সেখানে খানিকটা পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। দু’টি ক্যাটাগরিতে ধারাভাষ্য প্যানেলের নাম প্রকাশ করেছে স্টার স্পোর্টস। স্টার স্পোর্টসের ভিন্ন দুটি চ্যানেলে ইংরেজির সঙ্গে হিন্দিতেও শোনো যাবে ধারাভাষ্য। ইংরেজি ধারাবাষ্য দেবেন রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার ও মারভান আতাপাত্তুরা।

এ ছাড়া ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্তা, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহেরাও থাকছে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে।

স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেল-

ইংরেজি- রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার, মারভান আতাপাত্তু, ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্তা, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ